গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk   ওবামার গাড়ির সমান বাড়িতে থাকেন মোদীর মা

      ওবামার গাড়ির সমান বাড়িতে থাকেন মোদীর মা

    0
    140
    বারাক ওবামা যে গাড়িতে চড়েন, সেই সাইজের বাড়িতে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা। জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর ২০১৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের একটি স্মরণীয় মুহূর্ত স্মরণ করেছেন ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা।
    তিনি বলেছেন, এর আগে মার্কিন সফরে এসে বারাক ওবামার সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রীর মায়ের কথা উঠেছিল। ওবামা নরেন্দ্র মোদীকে তাঁর মায়ের প্রসঙ্গে জিজ্ঞাসা করলে মোদী সততার সঙ্গে মায়ের কথা বলেছেন। তিনি বলেছিলেন বারাক ওবামা যে সাইজের গাড়িতে চলাফেরা করেন সেই  সাইজের বাড়িতে থাকেন নরেন্দ্র মোদীর মা।  নরেন্দ্র মোদীর এই মন্তব্যে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন ওবামা। বিশ্বের সকল রাষ্ট্রনেতাদের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক অন্যতম গুন। কোয়াড বৈঠকে যোগ দিতে আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কোয়াড সদস্যের রাষ্ট্রনেতাদের সঙ্গে দেখা করবেন তিনি।