গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Newsdesk বিহারে ফের সেতু বিপর্যয় 

    বিহারে ফের সেতু বিপর্যয় 

    0
    487
    ফের বিহারে সেতু বিপর্যয়। এবার সমস্তিপুরে গঙ্গার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে নির্মিয়মান ব্রিজের একাংশ।
    জানা গিয়েছে, দুটি পিলারের মাঝে নির্মাণকাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি। সৌভাগ্যবশত দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।জানা গিয়েছে, বখতিয়ারপুর ও তাজপুর গঙ্গার দুই পার জুড়তে অনেকদিন ধরেই এখানে চলছিল ব্রিজ নির্মাণের কাজ। হঠাৎ ভেঙে পড়ে সেই ব্রিজের অনেকখানি অংশ। স্বাভাবিকভাবেই এই ব্রিজ বিপর্যয়ে সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় জনতা। দাবি করা হচ্ছে, বিহার রাজ্যে অন্যতম বড় দুর্নীতির অংশ হয়ে উঠেছে এই ব্রিজ। অত্যন্ত খারাপ নির্মাণ সামগ্রী ব্যবহার করে এই ব্রিজগুলি তৈরি করা হচ্ছে। এরপর নির্মাণ সম্পন্ন হওয়ার আগেই ভেঙে পড়ছে সেগুলি। দুর্ঘটনার এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে জেসিবি দিয়ে সরানো হচ্ছে ধ্বংসস্তুপ।উল্লেখ্য, সমস্তিপুরের এই ব্রিজ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ড্রিম প্রোজেক্টের অন্যতম একটি প্রকল্প। ২০১১ সালে এই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। কথা ছিল ২০১৬ সালের মধ্যে শেষ হয়ে যাবে এই কাজ। তবে নানান সমস্যায় দফায় দফায় পিছিয়ে গিয়েছে প্রকল্পের কাজ। ফলে ১৩ বছরেও সম্পন্ন হয়নি ব্রিজটি।