বাংলাদেশে খাদ্য নিরাপত্তায় ফ্যামিল কার্ড : তারেক রহমান 

0
148
BNP active in free and fair elections in the country Tarek Rahman
BNP active in free and fair elections in the country Tarek Rahman
বাংলাদেশের প্রতিটি পরিবারকে খাদ্য নিরাপত্তার জন্য দেওয়া হবে ফ্যামিলি কার্ড। এমনটাই জানিয়েছেন বিএনপি-র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
কিশোরগঞ্জে বিএনপির জনসমাবেশে তারেক রহমান বলেছেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্যও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শহিদদের আত্মত্যাগ ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে। তিনি আরও বলেছেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশে কতগুলো পরিবার আছে তা নির্দিষ্ট করা হবে। বিএনপি রাষ্ট্রের পক্ষ থেকে একটি করে ফ্যামিলি কার্ড প্রত্যেকটি পরিবারকে করে দেবে। এই ফ্যামিলি কার্ডটি হবে পরিবারের মায়ের অথবা গৃহিণীর নামে। এই কাজটি প্রথমে  গ্রাম থেকে তারপর ধীরে ধীরে শহর থানা উপজেলা ও জেলা পর্যায়ে করা হবে।  এই ফ্যামিলি কার্ডে একটি পরিবারের মাসিক প্রয়োজনীয় ভোগ্য পণ্যের কিছু অংশ পাওয়া যাবে।