গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk তিরুপতির লাড্ডু বিতর্ক : ঘি সরবরাহকারী সংস্থাকে শোকজ

    তিরুপতির লাড্ডু বিতর্ক : ঘি সরবরাহকারী সংস্থাকে শোকজ

    0
    142
    তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু বিতর্কে এবার ঘি সরবরাহকারী একটি সংস্থাকে শোকজ নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
    তিরুপতির প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্কের আবহে ঘি সরবরাহকারী চারটি সংস্থার থেকে নমুনা সংগ্রহ করেছিল স্বাস্থ্যমন্ত্রক। সেগুলির গুণগত মান যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল ল্যাবরেটরিতে। সূত্রের খবর, ওই চার সংস্থার মধ্যে একটি সংস্থার ঘিয়ের নমুনার মান নিয়ে প্রশ্ন উঠেছে ল্যাবরেটরির পরীক্ষায়। এরপরই ওই সংস্থাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।তিরুপতি মন্দিরের এই লাড্ডু বিতর্ক গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্তও। শুক্রবার এক আইনজীবী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। আবেদনকারীর অভিযোগ, লাড্ডু বিতর্ক মন্দির প্রশাসনের গাফিলতির কারণেই তৈরি হয়েছে। পবিত্রতা রক্ষার্থে পদক্ষেপ করা উচিত বলে আর্জি জানিয়েছেন তিনি।