গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk পিএসি বৈঠকে পশ্চিমবঙ্গের রেল নিয়ে সরব সুখেন্দু

    পিএসি বৈঠকে পশ্চিমবঙ্গের রেল নিয়ে সরব সুখেন্দু

    0
    136

    রেল পরিষেবার বিভিন্ন বিষয়ে ২০২১ সালের সিএজি রিপোর্ট (২২ নম্বর) নিয়ে সংসদের পাবলিক অ্যাকাউন্টস্ কমিটি-র বৈঠকে সমালোচনায় সরব হয়ে উঠেছেন বিরোধী সাংসদেরা। তাৎপর্যপূর্ণভাবে, বিরোধী সাংসদদের মধ্যে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় পশ্চিমবঙ্গের স্বার্থ নিয়ে সরকারকে আক্রমণ করেছেন সবচেয়ে বেশি।

    বৈঠকে উপস্থিত রেল বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান সতীশ কুমার ট্রেনের গতি আগের চেয়ে অনেক বেড়েছে বলে দাবি করলেও সৌগত রায়, তিরুচি শিবার সঙ্গে কাঁধ মিলিয়ে সুখেন্দুশেখর রায় তাঁকে প্রশ্নবাণে জর্জরিত করেছেন বলে সূত্রের খবর।অন্দিকে, রেল মন্ত্রক মালগাড়ি চলাচলের ক্ষেত্রে রাজস্ব হারাচ্ছে। বিলম্বিত রেল চলাচলই এর মূল কারণ। অথচ গত এক দশকে শুধুমাত্র রেললাইনের উন্নয়নে আড়াই লাখ কোটি টাকা সরকার খরচ করেছে। তাৎপর্যপূর্ণ ভাবে, শাসক দলের সাংসদ নিশিকান্ত দুবে, অনুরাগ ঠাকুরও বিরোধী পক্ষের সৌগত রায়, তিরুচি শিবা ও সুখেন্দুশেখর রায়ের সঙ্গেই স্বর মিলিয়েই ট্রেনের বিলম্ব নিয়ে প্রশ্ন করেন চেয়ারম্যানকে। কংগ্রেসও কমিটির সামনে এই বিলম্ব সংক্রান্ত রিপোর্ট দাবি করেছে। সূত্রের খবর সৌগত রায় বলেছেন, বন্দে ভারতের মতো বেশি ভাড়ার ট্রেনের জন্য অল্প ভাড়ার ট্রেনগুলি অসুবিধায় পড়ছে।