গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk কেজরিওয়ালের ‘হনুমান’ কৈলাস গেহলট 

    কেজরিওয়ালের ‘হনুমান’ কৈলাস গেহলট 

    0
    132
    লক্ষ্মণ, ভরতের পর এবার হনুমান।দিল্লির গদি বদলের পর মন্ত্রী হিসাবে কাজ শুরুর দিনে আগেই রামায়ণের প্রসঙ্গ টেনেছেন দুই আপ নেতা। সেই ধারা অব্যাহত রেখে এবার কৈলাস গেহলট জানিয়ে দিয়েছেন, হনুমান হয়ে রাম-এর সব অসমাপ্ত কাজ শেষ করবেন তিনি।
    কৈলাসগেহলট অতিশী মারলেনা নেতৃত্বাধীন দিল্লি সরকারের নবনিযুক্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।এরপরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রামের সঙ্গে তুলনা করে কৈলাস গেহলট বলেছেন, হনুমানের মতো অনুগত থেকে অরবিন্দ কেজরিওয়ালের সব অসমাপ্ত কাজ শেষ করবেন তিনি। তাঁর নেতৃত্বে এতদিন নানা উন্নয়নমূলক কাজ করেছে আপ। রামরাজ্য প্রতিষ্ঠার সেই চেষ্টা জারি থাকবে। এবারেও পরিবহণ, স্বরাষ্ট্র, প্রশাসনিক সংস্কার এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী হিসাবে নিজের পদ ধরে রেখেছেন কৈলাস গেহলট।এর আগে সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর অতিশী মারলেনা জানিয়েছিলেন, রামের অনুপস্থিতিতে যেমন ভরত তাঁর হয়ে শাসনকার্য পরিচালনা করেছিলেন, তেমন আপের সর্বময় নেতা অরভিন্দ কেজরিওয়ালের অনুপস্থিতিতে তাঁর হয়ে দিল্লির কাজ চালাবেন।