সর্বকালীন উচ্চতায় সোনার দাম 

0
174
গোল্ড অক্টোবর ফিউচার্সের নিরিখে সর্বকালীন উচ্চতায় উঠেছে সোনার দাম। বুধবার মাল্টি কমডিটি এক্সচেঞ্জে ৭৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে ১০ গ্রাম হলুদ ধাতু।
গত এক সপ্তাহে এখানে প্রতি ১০ গ্রামে ২ হাজার ৯০০ টাকা বেড়েছে সোনার দাম। আমেরিকার ফেডারেল ব্যাঙ্ক ৫০ বেসিস পয়েন্ট দর কমাতেই এই প্রভাব বলে জানা গিয়েছে।সোনার দাম যখন ঊর্ধ্বমুখী, তখনই রুপোর বাজারে দেখা গিয়েছে বৈপরীত্য। সিলভার ডিসেম্বর ফিউচার্সের নিরিখে ৯২ হাজার ২২১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রুপো। সাদা ধাতুটির দামে ০.১৯ শতাংশ পতন দেখা গিয়েছে। যা প্রায় ১৭২ টাকা। গত সাত দিনে অবশ্য সাদা ধাতুর দাম বেড়েছে কেজিতে ৩ হাজার ৯০০ টাকা।ভারতীয় ব্রোকারেজ ফার্মগুলি জানিয়েছে, প্রাথমিক ভাবে উৎপাদনের পারচেজিং ম্যানেজার ইনডেক্স বা পিএমআই নম্বর অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে কম রয়েছে। আমেরিকার ভোক্তা আস্থার তথ্যতেও নিম্নগতি লক্ষ করা গিয়েছে।