
মুম্বইয়ের বৃষ্টিতে ম্যানহোলে পড়ে মহিলার মৃত্যুতে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে, পুরসভা তিন সদস্যরের কমিটি গঠন করা হয়েছে।
আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট দেবে সেই কমিটি।ঘটনার পর পুরসভার বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন মৃতের স্বামী। পুলিশ মামলা দায়ের করেছে। তারপরই তৎপর হয় পুরসভা কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, তারাও ঘটনার তদন্ত করবে। সেখানে জানানো হয়েছে , তিন সদস্যের উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জোন ৩- এর ডেপুটি কমিশনার, মুখ্য দমকল আধিকারিক ও মুখ্য ইঞ্জিনিয়ার রয়েছেন। বুধবার রাতে অন্ধেরি পূর্ব এলাকার মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বিল্ডিংয়ের সামনে ম্যানহোলে পড়ে যান এক ৪৫ বয়সী এক মহিলা। কিছুক্ষণ পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে।
