রোহিঙ্গাদের জন্য লাল কার্পেট মমতা সরকারের : গিরিরাজ 

0
151
পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য লাল কার্পেট বিছিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। বৃহস্পতিবার কেন্দ্রীয়মন্ত্রী বলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য লাল গালিচা বিছিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অথচ বিহারের রাজ্যের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে গেলে তাদের মারধর করা হচ্ছে। তাদের সঙ্গে গুন্ডামিও করা হচ্ছে। বিহারের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে গেলে, তাদের সঙ্গে যা হচ্ছে, তা আরজেডি নেতা তেজস্বী যাদব, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীরা দেখছেন। কিন্তু তাঁরা কিছু বলছেন না। পশ্চিমবঙ্গ কি পৃথক রাষ্ট্র না ভারতের অঙ্গ বলে প্রশ্ন তুলেছেন গিরিরাজ সিং।