গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk নিউইয়র্কে জয়শঙ্কর- ল্যাভরভ বৈঠক 

    নিউইয়র্কে জয়শঙ্কর- ল্যাভরভ বৈঠক 

    0
    152
    নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের ৭৯তম সাধারণ অধিবেশনের মধ্যেই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
    বৈঠকের পর এস জয়শঙ্কর বলেছেন, ভারত-রাশিয়ার মধ্যে আঞ্চলিক একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার বিদেশমন্ত্রীর পাশাপাশি নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রী উইনস্টন পিটার্সের সঙ্গেও দেখা করেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করেছেন তিনি। অন্যদিকে, কাজাখস্তানের বিদেশমন্ত্রী নুরটেলু, মরক্কোর বিদেশমন্ত্রী নাসের বোরিতা, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো এবং সুইস ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিস সহ আরও কূটনীতিকের সঙ্গে দেখা করেছেন এস জয়শঙ্কর। বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাশিযা-ইউক্রেন সংঘাতের বিষযটি উঠে এসেছে। পাশাপাশি উত্পাদন ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।