ভারত নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হোক : ব্রিটেন 

0
154

এবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য পদ দেওয়ার পক্ষে জোর সওয়াল করেছে ব্রিটেন। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়া উচিত ভারত-সহ বেশ কয়েকটি দেশের।

 

নিরাপত্তা পরিষদে আফ্রিকা মহাদেশ থেকে স্থায়ী সদস্য থাকা উচিত। এছাড়াও ভারত, জাপান, ব্রাজিল, জার্মানিকে স্থায়ী সদস্য়পদ দেওয়া প্রয়োজন। অস্থায়ী সদস্যের সংখ্যাও বাড়াতে হবে নিরাপত্তা পরিষদে।কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংশোধন জরুরি। ভারতের স্থায়ী সদস্যপদ, দেশটির গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরকে সমর্থন করে আমেরিকা। জি-২০ এবং গ্লোবাল সাউথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার প্রশংসা করেন এবং সাম্প্রতিক সময়ে তাঁর পোল্যান্ড ও ইউক্রেন সফরের কথাও তুলে ধরেন জো বাইডেন। এরপরেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে কথা বলেছেন তিনি। জো বাইডেনের পর এই একই কথা শোনা যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যে।