রানি রাসমণির ২৩২ তম জন্মবার্ষিকী পালন 

0
298

রানি রাসমণির ২৩২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলকাতার তাঁর মূর্তির পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপণ করেছেন দক্ষিনেশ্বর মন্দিরের অছি সম্পাদক কুশল চৌধুরি।

কলকাতার রানি রাসমণি রোডে তাঁর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপনের মধ্যে দিয়ে ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত একগুচ্ছ কর্মসূচি রয়েছে অছি পরিষদের। ২৮ সেপ্টেম্বর রানি রাসমণির ২৩২ জম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় জাদুঘরকে তাঁর একটি প্রতিকৃতি উপহার দিচ্ছে দক্ষিণেশ্বর অছি পরিষদ। জাদুঘরের অনুষ্ঠান যদিও মহালয়ার আগেরদিন। ওইদিনই ছবিটির আবরণ উন্মোচন করবেন জাদুঘরের ডেপুটি ডিরেক্টর সায়ন ভট্টাচার্য। ছবিটি দক্ষিণেশ্বর মন্দিরের তরফে উপহার হিসাবে পাচ্ছেন বলে সাধুবাদ জানিয়েছেন সায়ন। এই পর্বে রানি রাসমণির রুপোর মুদ্রা প্রকাশ করবে টাঁকশাল। দক্ষিণেশ্বরের নাটমন্দিরে তাঁর নামে একাধিক স্মারক ও সম্মানে হবে পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, নাট‌্যব‌্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ‌্যায়, সংগীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, পরিবেশবিদ সুভাষ দত্তর মতো গুণিজন সংবর্ধনা। একটি স্পেশাল কভার উন্মোচন হবে জিপিওতে। আরও একটি প্রতিকৃতি উন্মোচন হবে মৌলানা আবুল কালাম আজাদের সল্টলেক ক‌্যাম্পাসে।