গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন

    শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন

    0
    364
    পুজোর মুখে শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিধান মার্কেটে শনিবার সকাল ১১ টা নাগাদ একটি কাপড়ের দোকানে আগুন লাগে। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা দোকান।
    সেখান থেকেই পাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। প্রতিটা দোকানই একে অপরের গায়ে লাগানো। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই আগুন। লেলিহান শিখা আকাশ ছুঁয়ে যায়। প্রথমে দুটি দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ছ’টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আর দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলবাহিনী। দমকলের প্রাথমিক অনুমান, গত কয়েকদিনের বৃষ্টিতে ভেজা ছিল দোকানঘরগুলি। সেখান থেকেই শর্ট সার্কিট হয়। সেই শর্ট সার্কিট থেকেই কাপড়ের দোকানে আগুন লাগে।