৪ মেয়ে সহ বাবার দেহ উদ্ধার দিল্লিতে

0
7484
৪ মেয়ে সহ বাবার আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির বসন্তকুঞ্জের রংপুরী এলাকায়।
চার মেয়েকে খুন করে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। ৪ মেয়ে মধ্যে ২জন বিশেষভাবে সক্ষম। আত্মহত্যা না কি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, বসন্তকুঞ্জের রংপুরী এলাকার বাসিন্দা হীরালাল শর্মা পেশায কাঠের মিস্ত্রি। বাড়ি ভাড়া নিয়ে ৪ মেয়েকে নিয়ে থাকতেন তিনি। ওই বাড়ি থেকে তিনটি বিষের প্যাকেট, পাঁচটি গ্লাস এবং একটি সন্দেহজনক তরল পদার্থ পাওয়া গিয়েছে। ৫টি মৃতদেহে একটিতেও আঘাতের চিহ্ন নেই। হীরালালের চার মেয়ে পেট ও গলায লাল সুতো বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ। এর নেপথ্যে কোনও ধর্মীয় কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, গত কয়েক দিন তাঁদের কাউকে দেখা যায়নি। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ফ্ল্যাটের মালিক পুলিশকে ফোন করেছিলেন। এর পর দরজা ভেঙে পাঁচ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পরেই উসকে দিয়েছে বুরারিতে এক পরিবারের ১১ জন সদস্য আত্মহত্যার ঘটনা।