গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home Newsdesk সিকিমে ভারী বৃষ্টি আর তুষারপাতের সতর্কতা

    সিকিমে ভারী বৃষ্টি আর তুষারপাতের সতর্কতা

    0
    149

    ভারী বৃষ্টি, ধস আর তুষারপাতের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিম। আগামী কয়েকদিন ভারী বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

    উৎসবের মরশুমে সিকিম সহ বিভিন্ন পর্যটনস্থলে ভিড় জমিয়েছেন পর্যটকরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে পর্যটকদেরও। বৃষ্টির পরিমাণ যেমন বাড়তে পারে তেমন ধসের আশঙ্কাও করা হয়েছে। তাই ধসপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে পর্যটকদের। গ্যাংটকের আবহাওয়া দফতর সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিম। ধসের কারণে রাং-রাং সেতু ক্ষতিগ্রস্থ হয়েছে। বিকল্প রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। গ্যাংটক সহ মঙ্গন, গ্যালসিং, পাকিয়ং, নামচিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ধসপ্রবণ এলাকায় নজরদারি চালানোর পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।