
ক্রমাগত বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের জেরে গত ২৪ ঘণ্টায় নেপালে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের ও নিখোঁজ রয়েছেন ১৮ জন।
এই দুর্যোগের জেরে বন্ধ হয়েছে যান চলাচল। মুশলধারে বৃষ্টির জেরে বন্যায় প্লাবিত হয়েছে নেপালের একাধিক এলাকা। জানা যাচ্ছে, ৩ হাজারের বেশি নিরাপত্তা কর্মীকে উদ্ধারের কাজে নামানো হয়েছে। একই সঙ্গে ব্যবহার করা হচ্ছে হেল্টিকপ্টার ও মোটরবোটস। ভূমিধসের একাধিক জাতীয়সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় আটকে পড়েছে শত শত পর্যটক। এই প্রসঙ্গে কাঠমান্ডু ট্রাফিক পুলিশ অফিসার বিশ্বরাজ খড়কা জানান, এই ভূমিধসের জেরে রোডের বিভিন্ন প্রান্তের ৮টি জায়গা অবরুদ্ধ হয়ে আছে। কাঠমান্ডুর সমস্ত অভ্যন্তরীন বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।ভূমিধসের জেরে একাধিক জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে। বিহারে কোশী এবং গন্ডক ব্যারেজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ায় রাজ্য জল সম্পদ দফতর বিহার জুড়ে হড়পাবানের উচ্চ সতর্কতা জারি করেছে। নেপাল পাহাড়ে ব্যাপক বৃষ্টি হওয়ায় এই দুই নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে।
