গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ১৭ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠালো অসম সরকার 

    ১৭ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠালো অসম সরকার 

    0
    126
    ১৭ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এক্স পোস্টে এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
    শনিবার সকালে ফেরত পাঠানো ১৭ জন বাংলাদেশির মধ্যে আটটি শিশু রয়েছে। এদের করিমগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছিল। তবে কোন সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে তা জানা যায়নি। অসমে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানে নামে রাজ্য সরকার। সেই অভিযান সম্প্রতি জোরদার করা হয়েছে ৫ অগাস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর। সরকারি সুত্রে বলা হয়েছে, অভিযানে ধৃত বাংলাদেশিদের বিরুদ্ধে লম্বা আইনি প্রক্রিয়া শেষ হতে সময় লাগছে।