গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ডনের ৭৫ বছরের নজির ছুঁলেন কামিন্দু

    ডনের ৭৫ বছরের নজির ছুঁলেন কামিন্দু

    0
    129

    দ্বিতীয় টেস্টে দাপট শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। প্রথম ইনিংসে তিন ব্যাটসম্যান শতরান করেছেন। নজির গড়েছেন কামিন্দু মেন্ডিস।স্যর ডন ব্র্যাডম্যানের ৭৫ বছরের পুরনো নজির ছুঁয়েছেন তিনি। প্রথম ইনিংসে ব্যাট করে ৫ উইকেটে ৬০২ রানে ডিক্লেয়ার দিয়েছে শ্রীলঙ্কা।

     

    জবাবে ব্যাট করতে নেমে নিউ জ়িল্যান্ডের রান ২ উইকেটে ২২। গলের মাঠে ডনের নজির ছুঁয়েছেন কামিন্দু। প্রথম ইনিংসে ১৮২ রানে অপরাজিত থেকেছেন। টেস্টে ১৩তম ইনিংসে হাজার রান পূর্ণ হয়েছে তাঁর। ১৯৪৯ সালে এই কীর্তি করেছিলেন ব্র্যাডম্যান। হাজার রান পূর্ণ করতে তিনিও ১৩টি ইনিংস নিয়েছিলেন। এই তালিকায় অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁরা। হার্বার্ট সাটক্লিফ ও স্যর এভার্টন উইকস ১২টি ইনিংসে হাজার রান করেছিলেন।দুরন্ত ফর্মে রয়েছেন কামিন্দু। শেষ আটটি টেস্টে পাঁচটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন তিনি। কামিন্দু ছাড়া গলে শতরান করেছেন দীনেশ চণ্ডীমল ও কুশল মেন্ডিস। চণ্ডীমল ১১৬ রান করেছেন। ১০৬ রান করে অপরাজিত ছিলেন কুশল। নিউ জ়িল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি তিনটি উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপ্স। তবে তার জন্য ১৪১ রান খরচ করেছেন তিনি।