গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk নো সেফটি, নো ডিউটি, স্বাস্থ্যসচিবকে ঘিরে বিক্ষাভ সাগর দত্তে

    নো সেফটি, নো ডিউটি, স্বাস্থ্যসচিবকে ঘিরে বিক্ষাভ সাগর দত্তে

    0
    140
    সাগর দত্ত মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের মুখে পড়েছেন স্বাস্থ্যসচিব, ব্যারাকপুরের সিপি। স্বাস্থ্যসচিব, সিপি-র প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন জুনিয়ররা।
    মুখ্যসচিব, ব্যারাকপুরের সিপি-র সামনেই হায় হায় স্লোগান দিতে থাকেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার রাতে রোগীমৃত্যুতে পুলিশের সামনেই ফিমেল ওয়ার্ডে মহিলা জুনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের ঘটনায় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সাগর দত্ত মেডিক্যাল কলেজ। মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তার, নার্সরা। এরপরেই শনিবার বিকেলে সেখানে পৌঁছন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, ব্যাপাকপুরের সিপি অলোক রাজোরিয়া, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা। আন্দোলনকারী চিকিৎসক, নাসিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই ১০ দফা দাবি তোলেন আন্দোলনকারীরা। কেন হামলার ঘটনা ঠেকানো গেল না। যাঁরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁদের সাসপেন্ড করতে হবে। মহিলা ওয়ার্ডের বাইরে অন কল রুমের সামনে কেন সিসিক্যামেরা নেই, কেনই বা আর জি করের ঘটনার পরেও এখনও নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা। বৈঠকে প্রশ্ন তোলেন জুনিয়র ডাক্তাররা। অভিযোগ বৈঠকে স্বাস্থ্যসচিব, সিপি শুধুই আশ্বাস দিয়েছেন। যতক্ষণ না নিরাপত্তা নিশ্চিত হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। বৈঠক শেষে স্বাস্থ্যসচিব, সিপিকে ঘিরে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। হায় হায় স্লোগান দিতে থাকেন। শুক্রবার রাতের পর শনিবার সকালেও সাগর দত্ত মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়াতে সেখানে গিয়েছিলেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রতিবাদী জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ, অনিকেত মাহাত, দেবশিস হালদাররা।