গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk দেশের জন্য কাজ করেছেন সীতারাম : রাহুল 

    দেশের জন্য কাজ করেছেন সীতারাম : রাহুল 

    0
    135
    সীতারাম ইয়েচুরি যা করেছেন, দেশের জন্য করেছেন। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে সীতারাম ইয়েচুরির স্মরণসভায় স্মৃতিচারণে একথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
    স্মরণসভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, ডিএমকে নেত্রী কানিমোঝি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সিপিএম পলিট ব্যুরো সদস্য এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ অন্যান্যরা। রাহুল গান্ধী বলেছেন, সীতারাম ইয়েচুরি দেশের স্বার্থ মাথায় রেখে সব সময় কাজ করেছেন। কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন বলেন, মার্কসবাদের প্রতি তাঁর গভীর প্রজ্ঞা সহজ ভাবে বোঝাতে পারতেন। সংসদে তাঁর ভুমিকা ছিল প্রশংসা যোগ্য। ভারতের গণতন্ত্র,সংবিধান বাঁচাতে ইন্ডিয়া ব্লক তৈরি করা হয়েছিল। তা গঠনে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা আছে। ফারুক আবদুল্লা বলেছেন, বিরোধী চিন্তা বা রাজনীতির অনুগামীদের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল সীতারামের। চেষ্টা করতেন সবাইকে আলোচনায় যুক্ত করার। কানিমোঝি বলেছেন, ভয়হীন জীবন কাটিয়েছেন সীতারাম ইয়েচুরি। দেশের ঐক্যবদ্ধতা, সার্বভৌমত্ব, অখন্ডতার জন্য লড়াই করেছেন।