গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk ১১২ ফুটের পুজো করতে উদ্যোগী বিজেপি বিধায়ক

    ১১২ ফুটের পুজো করতে উদ্যোগী বিজেপি বিধায়ক

    0
    258
    রানাঘাটের ১১২ ফুটের দেবী দুর্গার পুজো করতে এবার উদ্যোগী হলেন বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। হুঁশিয়ারি দিয়ে বলেছেন যতদূর যাওয়ার তিনি যাবেন। এই পুজো হবেই।
    রানাঘাটের ১১২ ফুটের দুর্গার অনুমতি দেননি নদিয়ার জেলাশাসক। বুধবার তাঁকে হাইকোর্ট পুজো নিয়ে সিদ্ধান্ত নিতে বলেছিলেন। কিন্তু বৃহস্পতিবার জেলাশাসক জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ দফতর, দমকল, পুলিশ, বিডিও এবং রানাঘাটের মহকুমারশাসক আবেদন বাতিল করেছেন। এরআগে মুখ্যমন্ত্রীও এই পুজোর নিরাপত্তার প্রশ্ন তুলেছিলেন। এসবের মধ্যেই শনিবার রানাঘাটের কামালপুর এলাকায় গিয়েছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। তিনি বলেছেন বৈশাখ মাস থেকে এলাকার চাষের কাজে যুক্ত মানুষজন কাজ বন্ধ করে পুজো উদ্যোগ নিয়েছেন। কোনওরকম স্পন্সর ছাড়াই নিজেরা অক্রান্ত পরিশ্রম করে ৬০-৭০ লাখ টাকা তুলেছেন। কিন্তু হঠাৎ করেই প্রশাসনের তরফে পুজো বাতিল করার কথা জানিয়েছে। বিজেপি বিধায়কের দাবি এজন্য কোনও নোটিসও দেওয়া হয়নি। অসীম সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই পুজো বন্ধ করা যাবে না। প্রয়োজনে তিনি এখানে থাকবেন।