গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk অবশেষে কেষ্ট-র কাছে কাজল, হল কথাও

    অবশেষে কেষ্ট-র কাছে কাজল, হল কথাও

    0
    379
    বাড়ি ফেরার ৫ দিন পর অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতে বোলপুরের পার্টি অফিসে গিয়েছেন কাজল শেখের। তিহাড় জেল থেকে বাড়ি ফেরার পর বীরভূমের অন্যান্য নেতারা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেও সেই তালিকায় ছিলেন না কাজল শেখ।
    উল্টে বোলপুরের তৃণমূল কার্যালয়ে কোর কমিটি ছবি সরিয়ে অনুব্রত মণ্ডলের ছবি বসানোয় প্রকাশ্যেই সমালোচনা করেছিলেন। এমনকি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কেরিম খানকে কার্যত হুমকিও দিতে শোনা গিয়েছিল কাজল শেখকে। জেলা তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনার মধ্যেই শনিবার বোলপুর তৃণমূল কার্যালয়ে মুখোমুখি হয়েছেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। আধ ঘণ্টার বৈঠকের পর দুজনকেই হাসি মুখে বেরিয়েছেন। যদিও কাজল শেখ ঘনিষ্ঠদের দাবি কোনও রাজনৈতিক কথা হয়নি, জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন।