ইরাক ছেড়ে যাচ্ছে মার্কিন সেনারা?

0
136

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের,আইএস র বিরুদ্ধে যুদ্ধ করা মার্কিন নেতৃত্বাধীন জোটের এক সামরিক দলের মিশন আগামী বছর ইতি টানা হবে। এ জন্য ইরাকের সাথে একটি চুক্তির কথা জানিয়েছে আমেরিকা। চুক্তি অনুযায়ী,মার্কিন সেনারা দুই দশক ধরে দখল করে রাখা কিছু ইরাকি ঘাঁটি ছেড়ে দেশে ফিরবে।

 

তবে এই চুক্তির বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।এদিকে ইরাকে বর্তমানে আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছে। তাদের মধ্যে এই চুক্তির আওতায় কতোজন ইরাক ছাড়বেও তাও নিশ্চিত করে জানায়নি পেন্টাগন।পেন্টাগনের উপ-প্রেস সচিব সাবরিনা সিং জানিয়েছেন, ‌ইরাকের মধ্যে আমেরিকার উপস্থিতির পরিবর্তন ঘটতে যাচ্ছে।অন্যদিকে গত কয়েক বছর ধরে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো মাঝেমধ্যেই হামলা করে আসছে। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর এই হামলার পরিমাণ আরও বেড়েছে। ইরাকের সরকারও মার্কিন সেনা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে।বলা হচ্ছে ইরাকে অবস্থানরত সেনাদের নিয়ে একটি দুই-পর্যায়ের পরিবর্তনের চুক্তি কার্যকর হবে। প্রথম পর্যায়টি সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে, যেখানে ইসলামিক স্টেট,আইএস-এর বিরুদ্ধে জোটের অভিযান শেষ হবে এবং কিছু পুরনো ঘাঁটি থেকে সেনারা চলে যাবে।নভেম্বর নির্বাচনের পরে, মার্কিন বাহিনী পশ্চিম ইরাকের আইন-আল-আসাদ বিমানঘাঁটি এবং বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলে যেতে শুরু করবে। এই বাহিনীকে ইরাকের কুর্দিস্তানের হেরির ঘাঁটিতে স্থানান্তরিত করা হবে।