নির্বাচনী বন্ড কাণ্ডে নির্মলার ইস্তফাতে সরব কংগ্রেস 

0
137
নির্বাচনী বন্ড কাণ্ডে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ইস্তফা দাবি করে সরব হয়েছে বিরোধী দল কংগ্রেস। পাশাপাশি গোটা বিষয়টিতে সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি বিশেষ তদন্তকারী দল-কে দিয়ে তদন্ত করার দাবি করেছেন কংগ্রেস নেতারা।
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ইস্তফার দাবিতে বলেছেন, গণতন্ত্রকে দুর্বল করার লক্ষ্যে এ হল বিজেপির ঘৃণ্য চক্রান্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতো এ ক্ষেত্রে সকলেই সমান ভাবে দোষী। জয়রামের বক্তব্য, প্রকৃত দোষীদের সামনে আনার জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে বিশেষ তদন্তকারী দলের মাধ্যমে তদন্ত হওয়া উচিত। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, যে কোনও গণতন্ত্রে নির্বাচনে সকলের সমান সুবিধা পাওয়া উচিত। কিন্তু নির্বাচনী বন্ডের মাধ্যমে বিপুল টাকা তুলে সংবিধানের বুনিয়াদি কাঠামোয় হামলা চালিয়েছে বিজেপি।