কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

0
717

কাকদ্বীপে কলেজছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে , দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি রামগঙ্গা রাজরাজেশ্বরপুর এলাকার বাসিন্দা অমিতাভ বারুই। অভিযোগ, কয়েকদিন আগে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই কলেজছাত্রী। রাস্তায় তাকে বাধা দিয়ে টোটোয় চাপিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। আরও অভিযোগ, ওই ছাত্রী বাধা দিলে তার টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয় অভিযুক্ত। এরপর নিগৃহীতার পরিবার পাথরপ্রতিমা থানায় ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে।