গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ডাক্তারদের ওপিডি-হাসপাতাল পরিষেবা দিতেই হবে : সুপ্রিম কোর্ট 

    ডাক্তারদের ওপিডি-হাসপাতাল পরিষেবা দিতেই হবে : সুপ্রিম কোর্ট 

    0
    133
    Sandeshkhali case in Supreme Court two months later
    Sandeshkhali case in Supreme Court two months later

    জুনিয়র ডাক্তারেরা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন। বহির্বিভাগও অন্য ক্ষেত্রে পরিষেবা দিচ্ছেন না তাঁরা।

    সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি চলাকালীন এমনটাই জানানো হয়েছে রাজ্যের তরফে। যদিও তাতে আপত্তি জানান জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি বলেন, এটি ঠিক নয়। প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে। তখন প্রধান বিচারপতিও জানতে চান, কেন শুধু প্রয়োজনীয় পরিষেবা কথা বলা হচ্ছে? তা হলে কি সব ডাক্তার সব ডিউটি করছেন না? ইন্দিরা জানান, জুনিয়র ডাক্তারেরা জরুরি পরিষেবায় রয়েছেন। জরুরি পরিষেবার মধ্যে ওপিডি ও আইপিডি উভয়ই পড়ে। যদিও প্রধান বিচারপতির মন্তব্য, হাসপাতালের বহির্বিভাগ ও অন্য ক্ষেত্রগুলি-সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা কাজ করবেন জুনিয়র ডাক্তারেরা। এর পরই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পরিষ্কার ভাবে জানিয়ে দেন, ডাক্তারদের ওপিডি ও আইপিডি সার্ভিসে যোগ দিতেই হবে। শুনানির সময়ে রাজ্যের আইনজীবী বলেন,ডাক্তাররা ঠিক মতো কাজে যোগ না দেওয়ায় হাসপাতালে পরিষেবা ব্যহত হচ্ছে। তিনি এ কথা বলতেই, পাল্টা যুক্তি দিতে শুরু করেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ ও করুণা নন্দী। তাতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূ়ড় বলেন, কে কত জোরে কতটা বলছেন, তার উপর তো নির্ভর করবে না। রাজ্যের কথা আদালত শুনবে।