গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk রোগী মৃত্যু, জুনিয়র চিকিৎসকদের কটূক্তি-হুমকি 

    রোগী মৃত্যু, জুনিয়র চিকিৎসকদের কটূক্তি-হুমকি 

    0
    938
    রোগী মৃত্য়ুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বর্ধমান মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, সোমবার রাতে সাপে কামড়ানো রোগীর মৃত্য়ু হয় হাসপাতাল।
    অভিযোগ, এরপরই একজন মহিলা জুনিয়র চিকিৎসককে অন্য় এক রোগীর পরিবার কটূক্তি করে এবং হুমকি দেয়। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, সেই নিয়ে নিরাপত্তারক্ষীকে বলতে গেলে তিনিও কোনও ভূমিকা নেননি, বরঞ্চ খারাপ আচরণ করেন তাঁদের সঙ্গে। ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে ছুটে আসেন প্রিন্সিপাল মৌসুমি বন্দ্য়োপাধ্য়ায় এবং সুপার তাপস ঘোষ। জুনিয়র চিকিৎসকদের অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। হাসপাতালের সুপার জানান, নিরাপত্তারক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে।