গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Newsdesk কেন্দ্রীয় পদ্ধতিতে রোগী স্থানান্তর করার প্রক্রিয়া

    কেন্দ্রীয় পদ্ধতিতে রোগী স্থানান্তর করার প্রক্রিয়া

    0
    133

    রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্য়াল কলেজে স্বচ্ছভাবে কেন্দ্রীয় পদ্ধতিতে রোগী স্থানান্তর করার প্রক্রিয়া চালু করতে হবে। সাংবাদিক বৈঠকে এমনই দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

    পাশাপাশি প্রতিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কতগুলি বেড ফাঁকা রয়েছে, তা জানানোর জন্য একটি করে ডিজিটাল মনিটর রাখতে হবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে, হাসপাতালগুলিতে সিসিটিভি ক্য়ামেরা, অন কল রুম, বাথরুমের সঙ্গে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করার দাবি জুনিয়র ডাক্তারদের। এছাড়াও, হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়ানো, সিভিক ভলান্টিয়ারের বদলে স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশকর্মী নিয়োগ করার দাবি তোলা হয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে। অন্য়দিকে, হাসপাতালগুলিতে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করা এবং প্রতিটি মেডিক্য়াল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাঁদের শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।