মালদায় হামলার মুখে চিকিৎসক ও নার্সরা

0
257

 

ফের হুমকি হামলার মুখে চিকিৎসক ও নার্সরা। এই ঘটনায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মালদা রতুয়া ১ ব্লক হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, আঙুল কেটে যাওয়ায় এক ব্যক্তি হাসপাতালে যান। সেই সময় সুতো না থাকায় রোগীর পরিরবারকে সুতো কিনে আনতে বলা হয়। তাঁরা কিনে আনলে তবে আঙুলের ক্ষত সেলাই করা হয়। পরে রোগীর পরিবার ও এলাকার কয়েজন লোকজন দল বেধে মদ্যপ অবস্থায় এসে হুমকি দিতে শুরু করে বলে দাবি চিকিৎসকদের। টেবিল চাপড়ে অশ্লীল ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। হাসপাতাল ভাঙচুর করা হয়। বাধ্য হয়ে থানায় জানালে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে।