এগরার স্কুলের প্রশ্নে আর জি কর, শোরগোল

0
441

সরকারি স্কুলের একাদশের প্রশ্নপত্রে আর জি কর প্রসঙ্গ। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের এগরার ঝাটুলাল হাইস্কুলে।

প্রশ্নপত্রে দেখা যাচ্ছে, পাঁচ নম্বর পাতার ৪০ নম্বর প্রশ্নে লেখা, শিক্ষা মৌলিক অধিকার। অভয়া অনেক আশা ও স্বপ্ন নিয়ে আর জি কর মেডিক্যাল কলেজে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য। মেডিক্যাল কলেজের মধ্যে পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে। সঠিক বিচার হোক। উপরে বর্ণিত শিক্ষার অধিকারটি সংবিধানের কোন ধারায় আছে?— আর এর দেওয়া রয়েছে চারটি অপশন। স্কুলের প্রধান শিক্ষক অবশ্য বলছেন, তিনি কয়েকদিন শরীর খারাপের জন্য স্কুলে আসেননি। তাই ব্যাপারটা কে বা কারা করল সেটা তাঁর জানা নেই। অন্যদিকে এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি মনে করছেন, নির্যাতিতার নামে রাজনীতি করা হচ্ছে। আবার কাঁথি বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলছেন, যে শিক্ষক এমন প্রশ্ন রেখেছেন তাঁকে এবং তাঁর এই উদ্যোগকে সাধুবাদ।