গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk পেজার বিস্ফোরণ : ভারতীয় বংশোদ্ভূতের খোঁজে ইন্টারপোল

    পেজার বিস্ফোরণ : ভারতীয় বংশোদ্ভূতের খোঁজে ইন্টারপোল

    0
    238
    এবার লেবাননে পেজার বিস্ফোরণে নাম জড়ানো ভারতের কেরলের বাসিন্দা রিনসন হোসের খোঁজে ইন্টারপোল থেকে ইয়েলো নোটিস জারি করিয়েছে নরওয়ের জাতীয় তদন্তকারী সংস্থা ক্রিপোস।
    পশ্চিম এশিয়ার লেবাননে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা কয়েক হাজার পেজারের বরাত দিয়েছিল বুলগেরিয়ার এক সংস্থাকে। সেই সংস্থারই কর্ণধার কেরলের রিনসন হোসের। জন্ম কেরলে হলেও পরে তিনি চলে গিয়েছিলেন নরওয়েতে এবং বর্তমানে সেখানকারই বাসিন্দা। নরওয়ে পুলিশ জানিয়েছে, লেবাননে পেজার বিস্ফোরণের পর থেকেই রিনসন হোসেরের খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই কারণেই তাঁর খোঁজে ইন্টারপোল থেকে ইয়েলো নোটিস জারি করানো হয়েছে। ইন্টারপোল কোনও নোটিস জারি করার অর্থ প্রতিটি সদস্য দেশের তদন্তকারী সংস্থা সে বিষয়ে সজাগ থাকবে। প্রতিটি দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইন্টারপোলের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকে। ভারতের ক্ষেত্রে যেমন এই দায়িত্ব সিবিআইয়ের। তেমনই নরওয়ের ক্ষেত্রে সে দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ক্রিপোস এই দায়িত্বে রয়েছে।