সিরিয়ায় বিমানহানা ইজরায়েলের, বাড়ছে মৃত্যু 

0
166
লেবাননের পরে এবার ইজরায়েলের নিশানায় সিরিয়ার রাজধানী দামাস্কাস।সেখানে আকাশপথে দফায় দফায় সেখানে হামলা চালিয়েছে ইজ়রায়েল সেনা।
হামলায় অন্তত চার জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে খবর। গুরুতর আহতের সংখ্যা ১০।আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ যুদ্ধবিরতির পরামর্শ দিলেও ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, প্যালেস্টাইনি ভূখণ্ড গাজ়ায় হামাসের ঘাঁটির পাশাপাশি লেবাননে হিজ়বুল্লার ডেরাতেও অভিযান অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে দক্ষিণ লেবাননের জনপদগুলির কয়েক লাখ নাগরিক সীমান্ত পেরিয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। কিন্তু এবার সেখানেও হানা দিয়েছে ইজরায়েল। সামরিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, অধিকৃত সিরিয়ান ভূখণ্ড গোলান মালভূমির একাংশে হিজ়বুল্লার তৎপরতা রুখতে সামরিক অভিযান চালাতে পারে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা।