গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk আর কত দিন সময় লাগবে, স্লোগান উঠল মিছিলে

    আর কত দিন সময় লাগবে, স্লোগান উঠল মিছিলে

    0
    163
    মহালয়ার দিন মহামিছিল থেকে স্লোগান উঠেছে  আর কত দিন সময় লাগবে, আর জি কর-এর নির্যাতিতার বিচারের জন্য। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সদের ডাকে এই মহামিছিলে সামিল হয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ।
    মিছিল থেকে উই ওয়ান্টি জাস্টিস, সবাই মিলে পতাকা ধর, জাস্টিস ফর আর জি কর ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। পায়ে আঘাত নিয়েই মিছিলে শামিল হয়েছেন এক জুনিয়র ডাক্তার। তিনি বলেছেন, অভয়ার ন্যায়বিচারের ৫৪তম দিন। আজও বিচারহীন। নিজেদের যা-ই সমস্যা থাকুক, তার থেকেও আজ বেশি দরকার ন্যায়বিচার। মহালয়ার দিন মা স্বয়ং নেমে এসেছেন মর্ত্যলোকে। এই অসুর নিধরনের কাজে। এই লড়াই চলবে বিচার না ছিনিয়ে আনা পর্যন্ত। সবরকমভাবে ডাক্তারদের কটূক্তি করা হচ্ছে। নানা অভিযোগ চাপানো হচ্ছে।তবে আন্দোলন চলবে।