
নতুন কিছু টুল লঞ্চ করেছে চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই।এগুলো বিভিন্ন নির্মাতার জন্য কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা টেকনোলজি ব্যবহার করে অ্যাপ্লিকেশন তৈরি সহজ করবে।
বস্তুতঃ বিভিন্ন প্রযুক্তি জায়ান্টের সঙ্গে জেনারেটিভ এআই দৌড়ের মধ্যেই, ওপেনএআই এসব টুল লঞ্চ করল।পরীক্ষার জন্য ওপেনএআই প্রকাশ করেছে নতুন এক রিয়াল-টাইম টুল।এটি অ্যাপ নির্মাতাদের মাত্র এক ধাপের নির্দেশাবলী ব্যবহার করেই এআই ভয়েস অ্যাসিসট্যান্ট তৈরির সুযোগ দেবে বলে জানিয়েছে মাইক্রোসফট সমর্থিত স্টার্টআপ কোম্পানিটি।এর আগে একই কাজের জন্য নির্মাতাদের কমপক্ষে তিনটি ধাপ অতিক্রম করতে হত,যেমন প্রথমে অডিও ট্রান্সক্রাইব করা, এরপর জেনারেটেড টেক্সট মডেলটি চালানোর প্রশ্নের উত্তর নিয়ে আসা এবং শেষে একটি পৃথক টেক্সট-টু-স্পিচ মডেল ব্যবহার করা।ওপেনএআইয়ের আয়ের বড় একটি অংশ আসে এমন ব্যবসাগুলো থেকে, যারা নিজস্ব এআইভিত্তিক অ্যাপ তৈরির জন্য তাদের পরিষেবা ব্যবহার করে। ফলে, উন্নত ক্ষমতার এ টুল কোম্পানিটির আয়ে বড় ভূমিকা রাখতে পারে।গুগলের মালিক কোম্পানি অ্যালফাবেটসহ টেকনোলজি জায়ান্টরা নিজেদের ব্যবসা জুড়ে ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরণের তথ্য জেনারেট করতে পারে এমন এআই মডেল একীভূত করার কারণে এ খাতের প্রতিযোগিতাও গরম হয়ে উঠছে।









