গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk তোলাবাজি, মন্ত্রী কুমারস্বামীর বিরুদ্ধে এফআইআর

    তোলাবাজি, মন্ত্রী কুমারস্বামীর বিরুদ্ধে এফআইআর

    0
    129
    তোলাবাজি এবং অপরাধমূলক কাজকর্মের অভিযোগে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছেন তাঁরই দলের প্রাক্তন নেতা বিজয় টাটা।
    পাশাপাশি জে়ডিএসের প্রাক্তন বিধান পরিষদ সদস্য রমেশ গৌড়ার বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারী বিজয় টাটা দলের সোশ্যাল মিডিয়া শাখার সহসভাপতি ছিলেন। পাশাপাশি জমি-বাড়ির ব্যবসাও রয়েছে তাঁর। কিন্তু বর্তমানে ব্যবসায়িক কারণে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলে দাবি বিজয় টাটার।বিজয় টাটার বক্তব্য, ২৪ অগস্ট রমেশ গৌড়া তাঁর বাড়িতে গিয়ে এইচডি কুমারস্বামীকে ফোন ধরিয়ে দিয়েছিলেন। অভিযোগ, সেই সময় এইচডি কুমারস্বামী তাঁকে চান্নাপটনা উপনির্বাচনের জন্য দলকে ৫০ কোটি টাকা দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। টাকা দিতে অস্বীকার করলে তাঁর ফল ভুগতে হবে বলেও হুমকি দিয়েছিলেন মন্ত্রী। ব্যবসায়িক ক্ষেত্রে খারাপ পরিণামের জন্য তৈরি থাকতে বলা হয়েছিল বলে দাবি বিজয় টাটার।যদিও এই অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে দৃশ্যত বিরক্তি প্রকাশ করেছেন এইচডি কুমারস্বামী। তিনি বলেছেন, এটি কি কোনও আলোচনার বিষয় হল। এখন কিতাঁকে  এ সবেরও উত্তর দিতে হবে।