গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk অর্জুনের বাড়িতে গুলি-বোমা হামলার অভিযোগ, উত্তপ্ত জগদ্দল

    অর্জুনের বাড়িতে গুলি-বোমা হামলার অভিযোগ, উত্তপ্ত জগদ্দল

    0
    171
    পরপর বোমা-গুলি, ইটবৃষ্টি শুক্রবার সকালে অর্জুন সিংয়ের বাড়ি মজদুরভবনে হামলা চালানোর অভিযোগে শুক্রবার সকালে উত্তপ্ত জগদ্দলের মেঘনা মোড়।
    অর্জুন সিংয়ের ওপর হামলার জেরে জগদ্দলের মেঘনা মোড়ে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের দাবি তিনি বাড়িতেই ছিলেন। তাঁর নিরাপত্তারক্ষী এবং কর্মীদের ওপর ইট, বোমা ছোড়া হয়। গুলিও চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। অজুন সিংয়ের অভিযোগ পুলিশের সামনেই বোমা মারা হয়েছে। তাঁর পায়ে বোমার স্পিন্টারের আঘাত লেগেছে। অর্জুন সিংয়ের আরও অভিযোগ পুলিশের সামনেই গুলি চালানোর হুমকি দেয় দুষ্কৃতীরা। এর আগে ২০২১-র অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে হামলা, বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিল এনআইএ।