এশিয়ান নেটো : জাপানের প্রস্তাব খারিজ ভারতের  

0
157

ভারত কখনই অন্য দেশের সহযোগী হিসাবে কোনও চুক্তির অংশ হবে না। জাপান প্রস্তাবিত এশিয়ান নেটো নিয়ে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

আমেরিকার ওয়াশিংটনে কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস শীর্ষক আলোচনাসভায় এশিয়ান নেটো’তে যোগ দেওয়ার ব্যাপারে দিল্লির অবস্থান স্পষ্ট করেছেন এস জয়শঙ্কর। বলেছেন, ভারত কখনই অন্য দেশের সহযোগী হিসাবে কোনও চুক্তির অংশ হবে না। এই ধরনের কৌশলগত স্থাপত্য তৈরির বিষয়টি কখনই ভারতের মনে আসেনি।ভারতের ইতিহাস ভিন্ন। অন্য ভাবে ভারত বিষয়গুলিকে দেখে।দিল্লির আগে অবশ্য জাপানের প্রধানমন্ত্রীর এই প্রস্তাব খারিজ করেছে ওয়াশিংটনও।আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভান ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নেটো’র মতো কোনও শক্তিজোট তৈরির প্রয়োজন নেই বলে মন্তব্য করেন। যা টোকিয়োকে হতাশ করেছিল।এই প্রসঙ্গে জাপানের বিদেশমন্ত্রী বলেছেন, এশিয়ায় পারস্পরিক প্রতিরক্ষার বাধ্যবাধকতা আরোপ করবে এমন একটি ব্যবস্থা অবিলম্বে স্থাপন করা কঠিন। তাই এশিয়ান নেটো তৈরি ভবিষ্যতের একটি দৃষ্টিভঙ্গি হিসাবে মেনে নেওয়া ছাড়া তাদের কাছে আর কোনও রাস্তা নেই।