গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk সচিবালয়ের চারতলা থেকে ঝাঁপ মহারাষ্ট্রের ডেপুটি স্পিকারের

    সচিবালয়ের চারতলা থেকে ঝাঁপ মহারাষ্ট্রের ডেপুটি স্পিকারের

    0
    242
    মহারাষ্ট্রের সচিবালয়ের চার তলা থেকে বিধানসভার ডেপুটি স্পিকারের ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। 
    তবে জাল থাকায় অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ডেপুটি স্পিকার তথা এনসিপি বিধায়ক নরহরি জিরওয়াল। শুধু ডেপুটি স্পিকারই নন, একইভাবে চারতলা থেকে ঝাঁপ দিয়েছেন মহারাষ্ট্রের দুই আদিবাসী বিধায়কও। সূত্রের খবর, শুক্রবার মহারাষ্ট্রের ধাঙড় গোষ্ঠীকে তফসিলি জনজাতির অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে প্রতিবাদ দেখাচ্ছিলেন তাঁরা। স্লোগান দিতে দিতে হঠাৎই তাঁরা সচিবালয়ের চার তলা থেকে ঝাঁপ দেন। তবে তিন জনেই জালে আটকে যান। কারও তেমন আঘাত লাগেনি। নরহরি ঝিরওয়াল এবং দুই বিধায়ককে বাঁচিয়ে দিয়েছে মন্ত্রালয়ের নীচে বিছনো জাল। এরপরেই তড়িঘড়ি জালে আঠকে পড়া ডেপুটি স্পিকারকে উদ্ধার করে পুলিশ। তারপরে ডেপুটি স্পিকার-সহ বিধায়করা মন্ত্রালয়ের বাইরেই অবস্থান বিক্ষোভে বসেন।জানা গিয়েছে, মারাঠা সংরক্ষণ নিয়ে আলোচনা হচ্ছিল মহারাষ্ট্র মন্ত্রালয়ে। দ্য প্রভিশনস অব পঞ্চায়েত-র অধীনে উপজাতিদের নিয়োগ স্থগিত করে দেওয়া এবং ধাঙড় গোষ্ঠীকে তফসিলি জনজাতির অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেই বিক্ষোভ দেখাচ্ছিলেন এনসিপি-র অজিত পাওয়ার গোষ্ঠীর বিধায়করা। তারপরেই হঠাৎ এই চার তলা থেকে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেন মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার।