বিশ্বব্যাপী অনিশ্চয়তায় ভারত অর্থনীতির দ্রুত বৃদ্ধি : মোদী  

0
1390

বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত দ্রুত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার দিল্লিতে কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন,   এই সম্মেলন এমন এক সময়ে হচ্ছে যখন বিশ্বের দুটি বড় অঞ্চলে যুদ্ধ চলছে। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারতের অর্থনীতির দ্রুত বৃদ্ধি ঘটছে। কারণ সংস্কার, কর্মক্ষমতা এবং পরিবর্তন হল ভারতের পথপ্রদর্শক মন্ত্র। যখন মানুষের জীবন পরিবর্তন হয়, তখন তারা দেশকে বিশ্বাস করতে শুরু করে।আর ১৪০ কোটি ভারতীয়র বিশ্বাসই কেন্দ্রীয় সরকারের শক্তি। সরকার ভারতের উন্নতির জন্য আরও কাঠামোগত সংস্কার আনতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হচ্ছে। এর ফলে গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে।এনডিএ সরকার নিশ্চিত করেছে যে ভারতের প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছে যাবে। বর্তমানে বিশ্বের নেতারা এবং আর্থিক বিশেষজ্ঞরা ভারতের উন্নয়নের গতি দেখছেন। বিনিয়োগকারীরা বিশ্বাস করেন যে ভারতে বিনিয়োগের এটাই সঠিক সময়। এটা কোনও কাকতালীয় ঘটনা নয়, অতীতে সরকারের করা সংস্কারের ফল।