গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ফ্ল্যাটে প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলার মায়ের দেহ

    ফ্ল্যাটে প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলার মায়ের দেহ

    0
    717
    মহারাষ্ট্রের পুণের ফ্ল্যাটে প্রাক্তন ক্রিকেটার-অভিনেতা সলিল আনকোলার মায়ের মৃতদেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে।
    শুক্রবার প্রভাত রোডের বন্ধ ফ্ল্যাট থেকে প্রাক্তন ক্রিকেটারের মায়ের দেহ উদ্ধার করেছে পুলিশ।জানা গিয়েছে, পরিচারিকা বারবার বেল বাজানো সত্ত্বেও তিনি দরজা না খুললে সন্দেহ হয়।এরপরেই তিনি পরিবারের লোকজনকে খবর দেন।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে  সলিল আনকোলার মায়ের মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, সলিল আনকোলার মায়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আত্মহত্যা করেছেন প্রকটোমিক তদন্তে পুলিশের অনুমান। এর জন্য রান্নাঘরের একটি ছুরি ব্যবহার করা হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ সন্দীপ গিল বলেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নাকি খুন তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর তা স্পষ্ট হবে। ততক্ষণ পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারছে না। অন্যদিকে, মায়ের মৃত্যুর কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার-অভিনেতা সলিল আনকোলা।