গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk ৫ বছরে দ্বিগুণ হবে মাথা পিছু আয় : নির্মলা 

    ৫ বছরে দ্বিগুণ হবে মাথা পিছু আয় : নির্মলা 

    0
    197

    পাঁচ বছরের মধ্যেই দেশে দ্বিগুণ হবে মাথাপিছু আয়। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

    কৌটিল্য ইকোনমিক কনক্লেভ-র তৃতীয় সংস্করণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, ৭৫ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ৭৩০ ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের অনুমান, আর পাঁচ বছরের মধ্যেই এতে আরও দু’হাজার ডলার যোগ হবে। ফলে আম জনতার জীবনযাত্রার মানে সর্বোচ্চ বৃদ্ধি দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আগামী দিনে সুনির্দিষ্ট একটি আর্থিক যুগে প্রবেশ করতে চলেছে ভারতীয়রা। নির্মলা সীতারামনের কথায়, বর্তমানে ভারতের জনসংখ্যা ১৪০ কোটি। যা মাথাপিছু আয় বৃদ্ধির মূল কারণ হতে চলেছে। অন্যদিকে, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাড়ছে সংঘাত। যা সমৃদ্ধশালী বহু দেশের অর্থনীতিকে তছনছ করতে পারে। ভারতের আর্থিক বৃদ্ধির পিছনে গ্রামীণ অর্থনীতির বড় হাত রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।বলেছেন, গ্রামীণ ভারতে আর্থিক বৈষমের সূচক ০.২৮৩-র থেকে ০.২৬৬-তে নেমে এসেছে। শহরের ক্ষেত্রে এই সূচক নেমেছে ০.৩৬৩ থেকে ০.৩১৪-তে।