গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk পাকিস্তানে বন্ধ মোবাইল ইন্টারনেট

    পাকিস্তানে বন্ধ মোবাইল ইন্টারনেট

    0
    211
    ইমরান খানের দল পিটিআই-র প্রতিবাদ সমাবেশ আটকাতে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে মোবাইল  ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি শহর দুটিতে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
    জেলবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে শনিবার রাজধানী ইসলামাবাদের ডি-চক এলাকায় সমাবেশের ডাক দিয়েছিলো পিটিআই। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা ও কড়াকড়ি সত্ত্বেও নিজের সমর্থকদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে জেল থেকে আহ্বান জানিয়েছেন ইমরান খান। সব ধরনের প্রতিবন্ধকতার মধ্যেও পিটিআই সমাবেশের প্রস্তুতি নিয়েছে। জানা গিয়েছে , বাধা উপেক্ষা করে ইমরান খানের সমর্থকেরা সমাবেশের আয়োজন করেছে। উল্লেখ্য, ইমরান খানকে জেলবন্দী করে রাখার প্রতিবাদে পিটিআই গত কয়েক সপ্তাহে দেশজুড়ে অনেকগুলো সমাবেশ করেছে। এসব সমাবেশ থেকে সংরক্ষিত আসন বাস্তবায়ন নিয়ে পাকিস্তান নির্বাচন কমিশনের গড়িমসির সমালোচনা করা হয়েছে। সংবিধান বাঁচানোর ডাক দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে ইসলামাবাদ ও লাহোর সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছিল পিটিআই। কিন্তু এসব সমাবেশের আগে সেখানে একগুচ্ছ কঠিন নির্দেশনা জারি করেছিল সরকার।