গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk মুম্বাইয়ের এনসিপি নেতাকে কুপিয়ে খুন

    মুম্বাইয়ের এনসিপি নেতাকে কুপিয়ে খুন

    0
    198
    অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি নেতা শচীন কূর্মিকে কুপিয়ে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ের বাইকুল্লা এলাকায়।
    জানা গিয়েছে, বাইকুল্লায় গভীর রাতে এনসিপি নেতার ওপরে ধারালো অস্ত্র নিয়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। রক্তাক্ত শচীনকে উদ্ধার করে জেজে হাসপাতালে নিয়ে যাওযা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছে। কে বা কারা এই ঘটনায় যুক্ত, কেন আক্রমণ চালানো হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, দুই থেকে তিন জন হামলা চালিয়েছিল ওই নেতার উপর। এনসিপি নেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মুম্বাই পুলিশ সূত্রে খবর, খুনের মামলা নথিভুক্ত করা হয়েছে।