দান্তেওয়াড়ায় এনকাউন্টারে নিহত ৩৬ মাওবাদী

0
147
ছত্তিশগড়ে যৌথ বাহিনীর এনকাউন্টারে মাওবাদীদের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জন।
২০২৬ সালের মধ্যে মাওবাদী মুক্ত ভারত গঠনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্য মাওবাদী অধ্যুষিত অঞ্চলে অল আউট অভিযান শুরু করেছে ডিসট্রিক্ট রিজ়ার্ভ গার্ডস।  জানা গিয়েছে, নারায়ণপুর ও দান্তেওয়াড়া এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে নারায়ণপুর ও দান্তেওয়াড়ার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তরফে যৌথ অভিযান চালানো হয়েছে। বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করেছিল মাওবাদীরা। পালটা জবাব দিয়েছে যৌথ বাহিনী। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর ৩৬ মাওবাদীর মৃত্যু হয়েছে। পাশাপাশি মাওবাদীদের থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। গত ২৪ বছরে মাওবাদী দমনে ছত্তিসগড়ে এটাই সবচেয়ে বড় সাফল্য বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, মাওবাদীদের বিরুদ্ধে অল আউট অভিযান শুরু করার পর চলতি বছরে এখনও পর্যন্ত ১৭১ জন মাওবাদীর মৃত্যু হয়েছে ৭টি জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চলে।