গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk সংসদ ভবনে অতিরিক্ত ঘর চাইল তৃণমূল

    সংসদ ভবনে অতিরিক্ত ঘর চাইল তৃণমূল

    0
    216

    সাংসদ সংখ্যা বিরোধী বৃদ্ধি পাওয়ায় সংসদে নিজেদের দলীয় দফতরের জন্য দুটি ঘরের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। পুরনো সংসদ ভবন তথা সংবিধান সদনের ২২ ও ২৩ নম্বর ঘর দুটি তৃণমূল কংগ্রেসের সংসদীয় কার্যালয়ের জন্য বরাদ্দ করার দাবি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

    স্পিকার ওম বিড়লাকে তিনি যে চিঠি দিয়েছেন, তাতে নতুন সংসদ ভবনের অন্দরে তৃণমূল কংগ্রেসের জন্য যে ঘর বরাদ্দ করা হয়েছে তাতে লোকসভার ২৯ জন এবং রাজ্যসভার ১৩ জন মিলিয়ে, মোট ৪২ জন সংসদের জায়গা কুলাবে না বলেই উল্লেখ করা হয়েছে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের কার্যালয় রয়েছে পুরনো সংসদ ভবনের কুড়ি-বি নম্বর ঘরে। এর আগে সংসদের বাজেট অধিবেশনের সময় নতুন সংসদ ভবনে তৃণমূল কংগ্রেসের জন্য বরাদ্দ ঘর পরিদর্শন করতে গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘরটি ঘুরে দেখার পরেই তা আকারে খুবই ছোট বলে জানিয়েছিলেন তিনি। ঘর বদলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেছিলেন।