গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk সিভিকের শ্লীলতাহানির অভিযোগ পার্কস্ট্রিট থানার এসআইয়ের বিরুদ্ধে

    সিভিকের শ্লীলতাহানির অভিযোগ পার্কস্ট্রিট থানার এসআইয়ের বিরুদ্ধে

    0
    209
    এবার পার্কস্ট্রিট থানার এসআইয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন সিভিক ভলান্টিয়ার।
    তাঁর অভিযোগ শুক্রবার রাতে ডিউটির সময়ে অভিযুক্ত এসআই তাঁকে তিনতলার রেস্ট রুমে ডেকে পাঠান। অভিযোগ সেখানেই মদ্যপ অবস্থায় শ্লীলতাহানি করেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর। নিগৃহীতার পরিবারের দাবি শনিবার লালবাজারে গেলে সেখানে অভিযোগ নেওয়া হয়নি। বাধ্য হয়ে স্পিড পোস্টের মাধ্যমে বিষয়টি নবান্ন এবং কলকাতার পুলিশ কমিশনারকে জানিয়েছেন। পার্ক স্ট্রিট থানায় ওই রেস্ট রুমের ভিতরে কোনও সিসিটিভি না থাকলেও এমন গুরুতর অভিযোগ ওঠায় নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে নির্যাতিতা তরুণী ২০১৭-য় সিভিক ভলান্টিয়ারের কাজে যোগ দিয়েছিলেন। কম্পিউটার প্রশিক্ষণ থাকায় পার্ক স্ট্রিট থানাতেই কাজ করতেন।