গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk মধ্যপ্রদেশের কারখানায় ১৮০০ কোটির মাদক, পাঞ্জাবে ১০ কোটি 

    মধ্যপ্রদেশের কারখানায় ১৮০০ কোটির মাদক, পাঞ্জাবে ১০ কোটি 

    0
    148
    দিল্লির পর এবার মধ্যপ্রদেশের কারখানা থেকে ১ হাজার ৮০০ কোটি টাকার মাদক উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। পাঞ্জাবেও বাজেয়াপ্ত হয়েছে ১০ কোটি টাকার কোকেন।
    জানা গিয়েছে, রাজধানীতে ৫ হাজার ৬০০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হওয়ার পর থেকেই সেই সূত্র ধরে দেশের বেশ কয়েকটি রাজ্যে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। এরমধ্যে মধ্যপ্রদেশের ভোপালে একটি কারখানায় অভিযান চালায় দিল্লির মাদক নিয়ন্ত্রক সংস্থা এবং গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা। সেই যৌথ অভিযানে কারখানার ভিতর থেকে ১ হাজার ৮১৪ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করে তারা। বিষয়টি জানিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। এই ঘটনায় দু’জনকে গ্রেফতারও করা হয়েছে।অন্যদিকে, পাঞ্জাবেও অভিযানে গিয়েছে দিল্লি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অমৃতসরে যায় তারা। ৪ অক্টোবর দিল্লির মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন অমৃতসরেরই ব্যক্তি জিত্ন্দ্র পাল সিং। তাঁকে জেরা করেই অমৃতসরে মাদকের ভান্ডারের খোঁজ পায় পুলিশ। অমৃতসরের একটি গ্রামে তল্লাশি অভিযান চালানোর সময় একটি বাড়ি থেকে ১০ কোটি টাকার মাদক উদ্ধার হয়। সঙ্গে একটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ।দিল্লির মাদককাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই চক্রের মূল পান্ডা বীরেন্দ্র বাসোয়াকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে।