
এক সময়ে যে সমস্ত সিনেমা হলে শুধুমাত্র বিদেশী ছবি চলত, সেই প্রেক্ষাগৃহের পুনর্জন্ম হয়েছে বাংলা ছবির হাত ধরে। তালিকায় তিনটি পুজোর ছবি বহুরূপী, টেক্কা, শাস্ত্রী।
পরিবেশকের শতদীপের আরও ঘোষণা, আগামীতে বন্ধ হয়ে যাওয়া ইলোরা, চিত্রা, নটরাজ প্রেক্ষাগৃহও খুলবে। শতদীপের বাবা পরিবেশক রতন সাহা বলেছেন, এই একটি নয়, আগামীতে ১০০টি প্রেক্ষাগৃহ খুলতে চান। সেই তালিকায় তাঁর বাবার খোলা ইলোরা প্রেক্ষাগৃহটিও রয়েছে। নানা কারণে দীর্ঘ দিন প্রেক্ষাগৃহটি বন্ধ। উত্তর কলকাতাতেও বন্ধ একাধিক প্রেক্ষাগৃহ। তালিকায় মিত্রা, দর্পণা, রূপবাণী, রাধা। সে প্রসঙ্গ তুলতেই শতদীপ বললেন, রাধা ছাড়া বাকি তিনটি প্রেক্ষাগৃহ ভেঙে শপিং মল তৈরি হয়েছে। ওগুলো তাই কিছু করা যাবে না।আরও জানিয়েছেন, রাধা প্রেক্ষাগৃহের একতলা অর্থাৎ, রেয়ার স্টল নামে পরিচিত অংশটিতে শপিং মল হলেও প্রেক্ষাগৃহের বারান্দা ভেঙে ফেলা হয়নি। কিন্তু, প্রবেশদ্বার না থাকায় চাইলেও তিনি সিনেমা হলটির পুনর্নিমাণ করতে পারবেন না।পাশাপাশি, একাধিক নতুন সিনেমা হল খোলার ভাবনাও রয়েছে তাঁর।









