গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk মুখ্যমন্ত্রী-মুখ্যসচিবকে মেল নাগরিক সমাজের, অনশনে বেথুনের প্রাক্তনীরাও

    মুখ্যমন্ত্রী-মুখ্যসচিবকে মেল নাগরিক সমাজের, অনশনে বেথুনের প্রাক্তনীরাও

    0
    136
    জুনিয়র ডাক্তারদের দাবি যথার্থ অবিলম্বে সুরাহার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব মনোজ পন্থকে পদক্ষেপের অনুরোধ জানিয়ে ইমেল করেছেন নাগরিক সমাজের একাংশ।
    ৭৫ জনের বেশি মানুষের স্বাক্ষর সহ ওই চিঠি বুধবার সকালে মেল করা হয়েছে মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবকে। স্বাক্ষরের তালিকায় যেমন রয়েছেন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, অভিনয়জগতের লোকজন, তেমনই রয়েছেন বিশিষ্টজনেরা। ইমেল বার্তায় বলা হয়েছে আর জি করকাণ্ডের প্রতিবাদে বিচার, হাসপাতালগুলোয় নিরাপত্তা, সুষ্ঠু পরিকাঠামোর দাবিতে ৯ অগাস্ট থেকে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ন্যূনতম পরিকাঠামোগত ও প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে অনেক ঘাটতি থেকে গিয়েছে বলেই জুনিয়র, সিনিয়র ডাক্তার এবং বহু রোগী পরিজনদের একই উপলব্ধি। ওই ইমেল বার্তায় জয়নগরে শিশু খুনের ঘটনা, পার্ক স্ট্রিট থানায় মহিলা নিগ্রহের ঘটনার মত সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখও করা হয়েছে। এদিকে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসেছেন বেথুন কলেজের প্রাক্তনীরা। এঁদের কারও বয়স ৮২-৮৩, কেউ আবার ৭০-র কোঠায়। ৪০-৪৫ বছর বয়সী প্রাক্তনীরাও রয়েছেন। ষষ্ঠীর সকালে বেথুন কলেজের সামনে ফুটপাথের ওপর চেয়ার পেতে বসেছেন প্রাক্তনীরা।