কোচকে নিয়ে বোমা ফাটালেন সুয়ারেজ

0
174

গত মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ৩৭ বছর বয়সী উরুগুইয়ান তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। লিভারপুল ও বার্সেলোনার প্রাক্তন স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা। ১৪২ ম্যাচ খেলে ৬৯ গোল করেছেন তিনি।

 

অবসরের পর আবারও আলোচনায় সুয়ারেজ। দলের কোচকে নিয়ে একরকম বোমা ফাটালেন তিনি।তার অভিযোগ উরুগুয়ে দলের পরিবেশ কোচ বিয়েলসা খারাপ করে দিয়েছিলেন। সুয়ারেজ আরও অভিযোগ করে বলেছেন, স্টাফদের সঙ্গে তাঁরা কথা বলতে পারতেন না। কোচ কারও সঙ্গে সামান্য সৌজন্যও দেখাতেন না। খুব খারাপ লাগতো। পুরো দলের পরিবেশ খারাপ হয়ে গিয়েছিল। পরিস্থিতি এমন হয়েছিল যে, অনেক ফুটবলারই নাকি অবসরের কথাও ভেবেছেন।এক সাক্ষাৎকারে সুয়ারেজ আরও বলেছেন,সমর্থকদের অনুরোধ করবেন, দল খারাপ খেললে ফুটবলারদের দায়ী করবেন না।বিয়েলসা গোটা দলে ভাঙন ধরিয়ে দিয়েছিলেন। ফুটবলারদেরও সহ্যের একটা সীমা থাকে। অনেক সতীর্থ বলেছে যে, তারা অবসরের কথাও ভাবছে। কোপা আমেরিকার পরেই সরে যেতে চায় তারা।অন্যদিকে কোপাতেও সাফল্য পায়নি উরুগুয়ে। তৃতীয় স্থানে থেকে শেষ করে উরুগুয়ে। কোচকে দায়ী করার পর আরও অনেক কিছু চেপে যাওয়ার কথাও বলেছেন তিনি।সুয়ারেজ বলেছেন তাঁরা সকলেই জানেন দলের নেতা বা অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে বিয়েলসা কথা বলতে চান না। আরও অনেক ঘটনা হয়েছে। কিন্তু দলের কথা ভেবে চুপ থাকছেন। লুইস সুয়ারেজ চান না সমস্যা আরও বাড়ুক।তবে মিডফিল্ডার আগুস্তিন কানোবিয়োর সঙ্গে যা ঘটেছে, তা মেনে নিতে পারেননি সুয়ারেজ। কোপা আমেরিকার ২৬ জনের দলে ছিলেন আগুস্তিন। কিন্তু তার সঙ্গে নাকি বল বয়ের মতো ব্যবহার করা হয়েছিল।